সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ

 পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬, ১২:০৬ পিএম

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের মহাসড়ক অবরোধ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন।

জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এ সময় আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও তাদের আন্দোলনে যোগ দেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে নগরীর কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে আশপাশে অবস্থান করছেন।

এছাড়া কোনাবাড়ীতে অবস্থিত এম এম নীট ওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলে শ্রমিকরা আবারো সড়কে অবস্থান নিচ্ছেন। ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ রয়েছে বলেও জানান তিনি।

দৈনিক মুক্তবাণী

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!