কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের হত্যা-সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
রবিবার বিকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা শহরের আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে ফের আদালত সড়কে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা বিএনপি’র যুগ্ন সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান,যুগ্ন আহবায়ক একরাম হোসেন রানা।
এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা ও কোষাধক্ষ্য মুফিজুর রহমান, জেলা সে¦চ্ছাসেবক দলের সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয়, জেলা ছাত্রদলে সভাপতি আরিফুল ইসলাম জাহিদ ও সাধারন সম্পাদক সোহেল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি পরিকল্পিতভাবে দেশে হত্যা, অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে যেকোনো অপতৎপরতা প্রতিহত করবে।
