কানাডায় উচ্চশিক্ষা নিতে আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুযোগ দিচ্ছে দেশটির সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস এর আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে পড়াশোনার জন্য এককালীন ১০ হাজার কানাডীয় ডলার দেওয়া হবে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়, কানাডা।
স্কলারশিপের নাম: ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস।
পড়াশোনার স্তর: স্নাতক।
সুযোগ-সুবিধা—
- * নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ১০ হাজার কানাডীয় ডলার পাবেন;
- * কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ ও দেশটির সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা—
- * আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
- * স্নাতক প্রোগ্রামে ভর্তির জন্য উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
- * ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নির্ধারিত ভাষাগত শর্ত পূরণ করতে হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পছন্দের স্নাতক প্রোগ্রাম নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তির যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত জেনে অনলাইনে আবেদন করতে হবে।
স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে
আবেদনের শেষ সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৭
