সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কপালে আরও হেনস্তা লেখা আছে বলে মন্তব্য করেছেন আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই।
নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে মেঘনা আলম লিখেছেন, ইউনূস কি অবস্থা? এক সৌদি বেটাকে খুশি করতে নিজ দেশের ইমেজ, ইজ্জত দুনিয়াতে ছোট করে নিজ দেশের মহিলাকে নিয়ে মিথ্যা অপবাদ নাটক করে হেনস্তা করেছ।
তোমার কপালে হেনস্তা হওয়া আরো লেখা আছে।
গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ড. ইউনূস।
তারপর থেকে সারা দেশে ‘মব’সহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। তার সময়ে হামের টিকা নিয়ে ‘ভুল সিদ্ধান্ত’ এর কারণে গত কয়েক মাসে সহস্রাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদের দায়ী করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
