সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ ব্যাংক

চিকিৎসার জন্য বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০৪:৪৬ পিএম

চিকিৎসার জন্য বিদেশে ডলার খরচের সীমা দ্বিগুণ করল

চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশীদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

ফলে এখন থেকে চিকিৎসার জন্য জনপ্রতি ৩০ হাজার ডলার দেশের বাইরে খরচ করতে পারবেন বাংলাদেশীরা। এর আগে এই খরচের সীমা ১৫ হাজার ডলার ছিল। এর বেশি ডলার দেশের বাইরে নিতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগতো।

এদিকে, একই প্রজ্ঞাপনে বিদেশে শিক্ষা খরচ নেয়ার নিয়ম শিথিল করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের পড়াশোনার খরচের জন্য ডলার নিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না। পাশাপাশি পেশাগত কোর্সের খরচের জন্য ডলার নিতে পূর্বানুমোদন লাগবে না।

এম/আই

Link copied!