মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৩:৩৮ পিএম

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোখলেছুর রহমান (৬২) নামের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী নাজমুলসহ কয়েকজন কারারক্ষী তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি ছিলেন। মৃত মোখলেছুর রহমানের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওপাড়া গ্রামে এবং তার বাবার নাম আবদুল খালেক।

এম/আই

Link copied!