মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশ-জাপান চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০৩:৪৪ পিএম

সামুদ্রিক নিরাপত্তায় বাংলাদেশ-জাপান চুক্তি সই

সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে বাংলাদেশকে একটি টহল জাহাজ দিতে অনুদান চুক্তি করেছে জাপান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার জাপান দূতাবাস জানায়, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এ বিষয়ে নোট বিনিময় করেন।

জাপান সরকারের অনুদান সহায়তায় ‘সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের’ আওতায় বাংলাদেশ কোস্ট গার্ডকে জাপানে তৈরি ৩৫ মিটার শ্রেণির একটি টহল জাহাজ দেওয়া হবে।

ঢাকায় জাপান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, নতুন এ জাহাজের মাধ্যমে সামুদ্রিক অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়বে। পাশাপাশি অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগের সময় জরুরি কার্যক্রম পরিচালনায় জাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর উপলক্ষ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এ উদ্যোগ অবদান রাখবে বলে আশা করছে জাপান।
 

জেএইচ

Link copied!