খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচারের ৮টি দোকান ও ১টি বসতঘরসহ ৯টি স্থাপনা ও একটি ব্যাটারি চালিত ইজিবাইকসম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় এক কোটি টাকা।
শুক্রবার রাত ২টা ৫৫ মিনিটের দিকে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেটসংলগ্ন কলাবাগান এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দ্রুত সেনা বাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ আগুন নিভাতে ছুটে যায়। প্রায় এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসেরস্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ জানান, আগুনে ৮টি দোকানঘর, একটি বসতবাড়ি ও একটি টমটম পুড়ে যায়। তিনি বৈদ্যুতির শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। তাদের তিনটি ইউনিট ১ ঘন্টা পর আগুন নেভাতে সক্ষম হয়। ব্যবসায়ীরা এখন আত্মিক সংকটে পড়েছে।
এদিকে, ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলো চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের পাশাপাশি পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
