সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মুক্তবাণী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০১:৩৫ পিএম

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে দেশটি।

রোববার (১৫ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পক্ষে জাতীয় বক্ত্যে দেন। তার বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু সহনশীল উন্নয়নে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দ করার প্রস্তাব করেন। তিনি প্রয়োজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যক্রম, আন্তর্জাতিক সহযোগিতা, ন্যায্য জ্বালানি রূপান্তর,... অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা এবং প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দেন।

বিস্তারিত আসছে...

দৈনিক মুক্তবাণী

Link copied!