মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

রাজধানী রোগীর মৃত্যুতে ১০ লাখ টাকা দাবি,যুবদল নেতার

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৭:৪৮ পিএম

রাজধানী রোগীর মৃত্যুতে ১০ লাখ টাকা দাবি,যুবদল নেতার

রাজধানীর মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে দুই দিন আগে ২২ বছর বয়সী এক রোগীর মৃত্যুর ঘটনা কে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে রোগীর স্বজন ও স্থানীয় ১৫ থেকে ২০ জন ব্যক্তি হাসপাতালে ঢুকে ভাঙচুর চালান।

নিহত স্বজনদের দাবি, পেটে প্রচন্ড ব্যথা নিয়ে শুক্রবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসার অবহেলায় শনিবার সকালে তার মৃত্যু হয়। 

এ বিষয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল মতিঝিল শাখার ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা. রাইয়ান হাসার বলেন, “রোগীকে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার অ্যাপেন্ডিসাইটিস ব্লাস্ট হয়ে গিয়েছিল। অপারেশন করার আগেই তিনি মারা যান। আমরা যে রোগীকে ইমাজেন্সি কিংবা আইসিইউতে পাঠাবো সেই সময়টুকুও আমরা পাইনি। এরপর রেলওয়ে কলোনির কিছু উচ্ছৃঙ্খল লোকজন গত দুই দিন ধরে হাসপাতালে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে রোববার রাতে তারা হাসপাতালে হামলা ও ভাঙচুর চালান।”

হাসপাতাল কতৃপক্ষ বলছে, গুরুতর অসুস্থ এক কিশোরীর মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে ১০ লাখ টাকা দাবি করে স্বজন পরিচয়দারী কিছু যুবক। টাকা না দেওয়ায় এ হামলা চালায় তারা। অন্যদিকে, স্বজনদের অভিযোগ, মীমাংসার কথা বলে ডেকে এনে তাদের উপর হামলা করেছে হাসপাতালের লোকজন।

মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালের হামলা ও ভাঙচুরের ঘটনা ফেসবুকে শেয়ার করেন, এশিয়া পোস্টের সংবাদকর্মী তৌফিক মেসবাহ।

তিনি লেখেন, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে শাহজাহানপুর ৯নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সবুজ এসে ১০ লাখ টাকা দাবি করে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাকে টাকা না দিতে চাইলে আজ (গতকাল) বিকেলে লোক জড়ো করে এসে ইমারজেন্সি কক্ষের সামনে অবস্থান নেন। পরে তারা দ্বিতীয় তলায় লেবার রুমে ভাংচুর চালায়। এ ঘটনায় পরপরই শুরু হয় হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও অবস্থান নেওয়া ব্যাক্তিদের মাঝে সংঘর্ষ।

তৌফিক মেসবাহ আরও লেখেন, গতকাল থেকে আজ অবধি পুরো ঘটনা আমার সামনেই ঘটেছে। হাসপাতাল কতৃপক্ষ প্রাথমিকভাবে মীমাংসা করার পর কাল থেকেই এই সবুজ ও এ গ্রুপকে আসতে দেখতেছি।

এম/আই

Link copied!