রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১২:৩০ পিএম

ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
 

জেএইচ

Link copied!