ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী বুধবার মাঠে গড়াবে ঢাকা টেস্ট। তার আগে আজ সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স জানালেন দলের প্রস্তুতি নিয়ে।
সিমন্স বলছিলেন, `আমরা প্রতি ম্যাচেই সেরাটা খেলার চেষ্টা করি। ওয়েস্ট ইন্ডিজ ওদের সর্বশেষ ২ টেস্ট সিরিজে অনেক ভালো খেলেছে। ভারতে দুর্দান্ত ওয়ানডে ও টি-২০ খেলে এসেছে। আমাদের সেরা প্রস্তুতিই প্রয়োজন। প্রস্তুতি নিয়ে আমি খুশি। টেস্টের ছেলেরা কঠোর পরিশ্রম করছে। যারা সাদা বলে খেলেছে, ওরা এখন পরিশ্রম করছে।`
টাইগার কোচের সাবেক দলই প্রতিপক্ষ এবার, `আমি ব্যাপারটা এভাবে দেখি না। আমি ঐ দলের নেতা ছিলাম। এখনও বিজয়ী দলেই থাকতে চাই। এত ইমোশনাল আমি না আমার আগের দল খেলতে আসছে বলে। আমি এই সিরিজ বাংলাদেশের হয়ে জিততে চাই।`

আবুধাবি টেস্টে মনোযোগ কম ছিল কিনা প্রশ্নে সিমন্স বললেন, `টেস্টে সবার ভীষণ মনোযোগ রয়েছে। আবুধাবি টেস্টেও একই মনোযোগ ছিল। তারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায়। এবারই সুযোগটা প্রথম এলো। ছেলেরা মুখিয়ে আছে।`
নাহিদ রানা না থাকায় তাকে মিস করবেন প্রধান কোচ, `নাহিদের মতো ট্যালেন্টকে তো মিস করতে হবেই। তবে অস্ট্রেলিয়ায় তাকে ছাড়াই আমরা জিতেছি। তাকে ছাড়াও ভালো খেলেছি। তাকে মিস করব, তবে কেউ না কেউ ওর কাজ করে দেবে। এত দ্রুত বল হয়ত করবে না, তবে পারবে। দক্ষিণ আফ্রিকায় থাকবে কি না জানি না। আমরা ওকে নিয়ে কাজ করছি। যত দ্রুত তাকে প্রস্তুত করা যায়।`
