রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

টানা চার জয়ে বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষে মোহামেডান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৬:২৯ পিএম

টানা চার জয়ে বাংলাদেশ ফুটবল লিগে শীর্ষে মোহামেডান

বাংলাদেশ ফুটবল লিগে জয়ের ধারায় ছুটছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে সাদা-কালোরা। শনিবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ঐতিহ্যবাহী দলটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মোহামেডান। প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। ২৯ মিনিটে শাহরিয়ার ইমনের গোলে এগিয়ে যায় সাদা-কালোরা। সতীর্থ দিয়াবাতের পাস থেকে লক্ষ্যভেদ করেন তিনি।

বিরতির পর আরও আগ্রাসী হয়ে ওঠে মোহামেডান। দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় নাইজেরিয়ান সানডের পাস থেকে সোলেমান দিয়াবাতে ব্যবধান দ্বিগুণ করেন। চার মিনিট পরই আবার গোলের দেখা পায় মোহামেডান। এবার দিয়াবাতের বাড়ানো বলে 
জালের ঠিকানা খুঁজে নেন অধিনায়ক মুজাফফরভ। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় সাবেক চ্যাম্পিয়রা।

তিন গোলের পরও আক্রমণের ধার কমায়নি মোহামেডান। একের পর এক আক্রমণে ওয়ান্ডারার্সের রক্ষণকে ব্যস্ত রাখে তারা। ম্যাচের ৮৬ মিনিটে এমনের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন হোসাইন।

শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে মোহামেডান।

লিগের প্রথম চার ম্যাচেই জয় পাওয়ায় শিরোপার লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে দলটি। অন্যদিকে বড় ব্যবধানে হেরে পয়েন্ট হারিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব।

এম/আই

Link copied!