বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৬, ০২:২৩ পিএম

ঘুরে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের দাপট

হাসান মাহমুদের করা লাইনের বাইরের ডেলিভারিটা ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি কেভিন উইকহ্যাম। সুইং করে বল সোজা গিয়ে স্টাম্পে আঘাত হানেন। উইকহ্যামকে ফিরিয়ে চতুর্থ উইকেটের দেখা পায় বাংলাদেশ।

দ্বিতীয় সেশনে বাংলাদেশে প্রাপ্তি এতটুকুই। বাকি সময় আধিপত্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। উইকেহ্যামের উইকেট হারিয়ে এই সেশনে সফরকারীদের সংগ্রহ ৯৪ রান। ১৮০ রানে ৪ উইকেট হারিয়ে চা বিরতিতে গেছে তারা। ৭৬ রানে অপরাজিত আছেন আমির জাঙ্গো। তাঁর সঙ্গে ১৬ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন জাস্টিন গ্রিভস।

এম/আর

Link copied!