রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

মাইনজকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৬, ১০:২১ এএম

মাইনজকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখল বায়ার্ন

বুন্দেসলিগায় নিজেদের দাপট ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। মাইনজের মাঠে স্বাগতিকদের ২–১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে ভিনসেন্ট কোম্পানির দল। জোশুয়া কিমিখ ও লেনার্ট কার্লের গোলে জয় পেয়েছে বায়ার্ন।

ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় সফরকারীরা। হ্যারি কেইনের কাছ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন কিমিখ। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে আর গোল পায়নি বায়ার্ন। বিরতির আগে অবশ্য মাইনজের জে-সুং লির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ওই ঘটনার সময় চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে।

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল। কেইনের প্রচেষ্টা প্রতিহত হওয়ার পর ফিরতি বল পেয়ে জালে পাঠান তরুণ এই ফুটবলার। শেষ দিকে মাইনজের হয়ে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে একটি গোল শোধ করেন ফিলিপ টিয়েটজ। তবে তাতে ম্যাচের ফল বদলায়নি।

এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে রয়েছে বায়ার্ন। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরুসিয়া ডর্টমুন্ড।

এম/আই

Link copied!