রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিন যুবক আটক

 পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১২:০৫ পিএম

পূবাইলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিন যুবক আটক

গাজীপুর মহানগরীর পূবাইলে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রুহুল আমিনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার লাল ব্রিজের ওপর থেকে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিয়ে সমবেত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মোঃ আতিকুল ইসলাম রাকিব (১৯), মোঃ শুভ রাহাত (২০) ও মোঃ ফয়সাল আহম্মেদ (১৯)। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় আতিকুল ইসলাম রাকিবের কাছ থেকে একটি সুইচ গিয়ার এবং শুভ রাহাতের কাছ থেকে একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পূবাইল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

দৈনিক মুক্তবাণী

Link copied!