রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা-২০২৬

নোয়াখালীতে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ০৮:৪৩ পিএম

নোয়াখালীতে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

দুর্গাপূজা উপলক্ষে নোয়াখালীতে মতবিনিময়

নোয়াখালী জেলা ও উপজেলার  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এন.এম নাসিরুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূজামণ্ডপের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা এবং পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা করা হয়।

বিভিন্ন পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক সচল রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সতর্কতা, সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার,
উপ-পরিচালক, এনএসআই মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, স্কোয়াড কমান্ডার, এসআরবি-১১ মোঃ ফুজায়েল কবির সরকার,সহকারী প্রকৌশলী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নোয়াখালী মোঃ তরিকুল ইসলাম, ডিজি এফ আই, নোয়াখালী মোঃ দেলোয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নোয়াখালী মোঃ শামসুল আলম, কেন্দ্রীয় সহ-সভাপতি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, নোয়াখালী বাবু কামাখ্যা চন্দ্র দাস,
 
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ডিআইও-১, নোয়াখালী জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টসহ পূজা সংশ্লিষ্ট নেতা ও সদস্যবৃন্দ।

দৈনিক মুক্তবাণী

Link copied!