রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬
অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৬, ১০:৪৪ পিএম

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

টঙ্গীর পাগাড় সোসাইটি মাঠ এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

স্থানীয়রা জানায়, শনিবার বিকেল চারটার দিকে পাগাড় সোসাইটি মাঠ এলাকার শাহীন আমজাদের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত। মুর্হূতের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে গুদামে রক্ষিত ঝুট, কাপড়ের কাটপিস, পুরোনো ব্যাটারি, প্লাস্টিকের ড্রাম ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০লাখ টাকার ক্ষতি হয়েছে।

এব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহীন আলম জানান, টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রণে এনেছি। গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন মুর্হূতের মধ্যে পুরো গুদামে ছড়িয়ে পড়ে।  অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। 

দৈনিক মুক্তবাণী

Link copied!