রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
বরকত উল্যাহ বুলু

যোগ্য প্রার্থী নির্বাচিত করলে উন্নয়ন ও শান্তি নিশ্চিত হবে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৯:৫৯ পিএম

যোগ্য প্রার্থী নির্বাচিত করলে উন্নয়ন ও শান্তি নিশ্চিত হবে

 দাবি না করলেও জনগণের উন্নয়ন করা হবে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, “আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের উন্নয়ন করাই আমার দায়িত্ব।”
তিনি আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জনগণকে উপযুক্ত ব্যক্তি বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

বুলু বলেন, আপনারা যদি সন্ত্রাসীদের নির্বাচিত করেন, সন্ত্রাসীদের মেম্বার-চেয়ারম্যান বানান, তাহলে এলাকায় শান্তি বজায় রাখতে পারবেন না। তাই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়তে উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করতে হবে।

সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়তে যোগ্য প্রার্থী নির্বাচিত করতে হবে বললেন বরকত উল্যা বুলু এমপি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের যোগ্য প্রার্থী নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু।

তিনি আজ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় চন্দ্র চন্দ্রগঞ্জ স্কুল কমিটির সভাপতি মীর জুমলা মিঠুর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ প্রধান অতিথি বক্তবো

বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের  যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামীমা বরকত লাকী, কামাক্ষ্যা চন্দ দায়, প্রধান শিক্ষক ফখরুল ইসলাম সহ অনেকেই।

এদিকে শনিবার বিকেলে এমপি বরকত উল্লাহ বুলু বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন সাবেক তিন বারের চেয়ারম্যান গোলাম মোস্তফার জানাজায় অংশ নেন।

এসময়  জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, ইউনিয়ন জামায়াত ইসলাম এর নায়েবে আমির মোঃ আলাউদ্দিন মামুনসহ ইউনিয়ন বিএনপির আহবায়ক হাবিবুর রহমান, বিএনপি নেতা সাইফুল ইসলাম লিটন, কামাল উদ্দিন রাসেলসহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জে/এইজ

Link copied!