উপজেলার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রবীণ বিএনপি নেতা শিক্ষানুরাগী লুৎফল কবির।
শিক্ষক সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী সাংবাদিক ইউনিটির সভাপতি এম শরীফ ভূঞা। সহকারি শিক্ষিকা ফাহমিদা সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহান আরা বেগম।
বক্তব্য রাখেন পরিচালনা কমিটির মহিলা বিদ্যোৎসাহী সদস্য
নাজমুন নাহার, আয়েশা আক্তার প্রমুখ।
