বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৬, ০৪:৫৩ পিএম

মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতাসহ আটক ৪

নেত্রকোনার মদনে ইয়াবা ও গাঁজা সেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আরো চার-পাঁচজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম।

আটককৃতরা হলেন—

মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হীরা (২৯),

হুমায়ুন কবির (৩২), মো. মানিক (৩০), তারেক (২৪)।

থানা সূত্রে জানা গেছে, সওদাগরপাড়া বালুর মাঠে মাদক সেবন চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ ব্যাপারে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জানান, ‘পৌর ছাত্রদল সেক্রেটারি হীরার বিষয়টি জেলা সভাপতিকে জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জেলা কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।’

ওসি সালাউদ্দিন করিম বলেন, ‘মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।’

দৈনিক মুক্তবাণী

Link copied!