শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে এম এ খান বেলালকে নাগরিক সংবর্ধনা

মোঃ ইয়াছিন হাছান, নোয়াখালী

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৬, ০৬:৫৬ পিএম

নোয়াখালীতে এম এ খান বেলালকে নাগরিক সংবর্ধনা

মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র চেয়ারম্যান ও নোয়াখালী জেলা সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় বেগমগঞ্জ উপজেলায় গোপালপুর ইউনিয়নের কৃতী সন্তানকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার বিকেলে  গোপালপুর  আলী হায়দার স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম লিটন সভাপতিত্বে অনুষ্ঠানে কামাল হোসেন ও আলাউদ্দিন রাসেল সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন এম এ খান বেলাল, তাঁর  বক্তব্য তিনি মহান আল্লাহ তায়ালা শোক রিয়া আদায় করে, বলেন, মেধা দিয়ে ও স্বপ্ন দিয়ে প্রত্যক যুবকের এগিয়ে আসার আহবান করেন।  সন্তান মানুষ মানুষের রূপ দেওয়ার মা - বাবা আদার, সোহাগ দিয়ে বড় করা শিক্ষা দেওয়া অনুরোধ করেন।

সন্তানকে সঠিক পথে চলতে সুশিক্ষা শিক্ষিত করে তোলা অভিভাবকের দায়িত্ব পালন করার অনুরোধ করেন।  সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি না করে জ্ঞান বিজ্ঞানের আলোকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে।  স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিশু কিশোর যুবকের এগিয়ে আসার আহবান করেন।

গোপালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম লাভলু, গোপালপুর ইউনিয়ন জামায়াত এর আমির
আবু তাহের মাস্টার, গোপালপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির আলাউদ্দিন মামুন, ছিদ্দিক উল্যা মিয়া, অধ্যক্ষ ফিরোজ আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া নোয়াখালীতে মার্কেন্টাইল ব্যাংকের শাখা-সংশ্লিষ্ট শামীমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান এবং তাঁর নেতৃত্বে  মার্কেন্টাইল ব্যাংক পিএসসি’র  চেয়ারম্যান  ও নোয়াখালী জেলা সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।

জেএইচ

Link copied!