ইন্ডাস্ট্রিয়ালিষ্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) ফেনী জেলার এক ব্যবসায়ী সমাবেশ শনিবার বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি কামাল উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কুমিল্লা অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক আবদুর রহীম, শহরের কেন্দ্রীয় বড় মসজিদ মার্কেটের সেক্রেটারি
বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হারুন, সংগঠনের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আতাউর রহমান টিটু, সফল উদ্যোক্তা, সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম মজিবুর রহমান, ছাগলনাইয়া পৌর শাখার সভাপতি জয়নাল আবেদিন, ইদ্রিস আলী, ফেনী চেম্বারের নবনির্বাচিত পরিচালক, সাংবাদিক সাইফুল ইসলাম, শহর সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি জেলা আইবিডব্লিউএফ।
অনুষ্ঠান ব্যবস্থপনায় ছিলেন মাইনুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক হাফেজ দাউদ হোসাইন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সৎ ব্যবসায়ীগণ শহীদ এবং নবী রাসুলগণের সাথে থাকবেন। সৎ ব্যবসা করাটাও একটি বড় ইবাদাত।
তিনি বলেন, আইবিডব্লিউএফ একটি অরাজনৈতিক ও অলাভজনক বেসরকারি সংগঠন। এই সংগঠনে যে কেউ সদস্য হতে পারেন। তবে শর্ত হচ্ছে, মানুষকে ঠকানো যাবেনা, সৎ ভাবে ব্যবসা করতে হবে। হালাল ব্যবসা সাদকায়ে জারীয়া হিসেবে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়ক হবে। অনেক হিন্দু ধর্মাবলম্বি আমাদের সদস্য আছেন। তিনি উপস্থিত সবাইকে সংগঠনের আজীবন সদস্য হওয়ার উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে ফেনী জেলার বিপুল পরিমান বিশিষ্ট ব্যবসায়ীদের সমাবেশ ঘটে। শিল্পের প্রসারে আজীবন সদস্য সংগ্ৰহ উপলক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
