নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় একযোগে সাতটি কেন্দ্রে মফিজ উল্যাহ স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বৃত্তি পরীক্ষায় তৃতীয়,চতুর্থ, পঞ্চম, ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেনীর সাড়ে তিন হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করে।
১৯৯২ ইং সাল থেকে শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ফরিদ গ্রুফ অব ইন্ডাস্ট্রি এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
পরীক্ষার প্রায় দু শতাধিক শিক্ষক কর্মচারী সম্মান্বয়ে এ পরীক্ষা সুন্দর শান্তি পরিবেশে সম্পূর্ণ হয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও পরীক্ষা পরিস্থিতি দেখাশুনা করেন বৃত্তি পরীক্ষার সভাপতি ফারজানা তাহের, সাধারণ সম্পাদক আবুল হাশেম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন পাটোয়ারী, পরীক্ষা নিয়ন্ত্রক মামুনুর রশীদ এবং বৃত্তি পরীক্ষার উপদেষ্টা ও মীর কাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাফর উল্যাহ, ডা. আবু তাহের সহ অনেকই।
এ ছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের নোয়াখালী সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম প্রতিষ্ঠাতা
সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়াসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আরো বৃত্তি পরীক্ষা দায়িত্ব পালন করেন, আবুল খায়ের, খোরশেদ আলম, বাদশা আলম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মেধা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোঃ ইয়াছিন হাছান,
