নোয়াখালীতে মরহুম মনির হোসেন পাটোয়ারী স্মৃতি ফুটবল টুনামেন্ট এর ফাইনাল খেলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দার উচ্চ বিদ্যালয়ের মাঠে, আমেরিকার সিটির আয়োজনে ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
খেলায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী।
এ সময় ফুটবল টুর্নামেন্ট খেলার অনুষ্ঠানে পৃষ্ঠপোষক ও প্রধান বক্তার বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম এ খান বেলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাস, উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম লিটন, চৌহমুনী পৌর বিএনপির আহাব্বায়ক জহির উদ্দিন হারুন ইউনিয়ন বিএনপির সদস্য কামাল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট খেলায় রাজ্জাকপুর মানবকল্যান ক্লাব ও তুলাচারা ফুটবল ক্লাব এর মাঝে ৩-০ গোলে জয়লাভ করেন।
