সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০৬:৩৫ পিএম

খাগড়াছড়িতে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের মানববন্ধন

 পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং অসম্মানের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ির শাপলা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও সন্তান কমান্ডের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বাধাদানকারী রাজাকারদের বিচার দাবী করা হয়।
বক্তারা বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে মৃত্যুর পর যে অসম্মান করা হয়েছে তার নিন্দা ও অবিলম্বে দায়ী স্বাদীনতা বিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি হেমদা রঞ্জন ও সন্তান কমান্ডের মো. শাহ আলম বক্তব্য রাখেন।
 

জেএইচ

Link copied!