বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

মুক্তবাণী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৭:২৮ পিএম

মারা গেলেন সাংবাদিক সুবীর বসাক

কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের জেলা সংবাদদাতা প্রবীণ সাংবাদিক সুবীর বসাক হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক অনন্ত পথের যাত্রী হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তিনি হৃদরোগে আক্রান্ত হলে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী রমা বসাক, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন। তিনি ছিলেন নিঃসন্তান। তার মৃত্যুতে শহরে শোকের ছায়া নেমে আসে।
রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের ৩২ আমলীতলা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
সাংবাদিক সুবীর বসাক চার দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি ছড়া লেখাতেও তিনি সিদ্ধহস্ত ছিলেন। বিভিন্ন সংবাদপত্র ও সাহিত্য সাময়িকীতে তার অসংখ্য ছড়া-লিমেরিক প্রকাশিত হয়েছে।

এম/আর

Link copied!