বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:০২ পিএম

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশ

নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। ছবি : মুক্তবাণী

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
বুধবার বিকালে আদালত সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে শহরের প্রধান সড়ক ঘুরে ফের আদালত সড়কে সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছার।
সমাবেশে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর।
সমাবেশে বক্তারা বলেন,শেখ হাসিনা বলেছিল,তিনি পালায় না। কিন্তু পালিয়ে গেছে। এখন বলছে ফিরবে। তিনি কখনো দেশে ফিরবে না। শেখ হাসিনা দেশে ফিরার কথা বলে তার নেতাকর্মীদের ধোকা দিচ্ছে। 
 

জেএইচ

Link copied!