বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পূবাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১১:৪৬ এএম

পূবাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

পূবাইলে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী জাকির হোসেন। ছবি : মুক্তবাণী

গাজীপুর মহানগরীর পূবাইলে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ জাকির হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে পূবাইল থানাধীন করমতলা বাজারসংলগ্ন মেডিক্যালের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন পূবাইলের তালুটিয়া এলাকার আহমেদ হোসেনের ছেলে। তিনি একটি নেটওয়ার্কিং কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে টঙ্গীর দিকে যাওয়ার পথে করমতলা এলাকায় একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশা ও এর চালক সুবলকে (৩০) আটক করেন। খবর পেয়ে পূবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এ সময় পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জেএইচ

Link copied!