বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নোয়াখালীতে শিশু নুহা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০১:৩৫ পিএম

নোয়াখালীতে শিশু নুহা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও  বিক্ষোভ

শিশু নুহা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ।ছবি : মুক্তবাণী

নোয়াখালীর বেগমগঞ্জের মাদ্রাসাছাত্রী তাইবা ইলহাম নুহাকে (৭) শ্বাসরোধে হত্যার ঘটনায় জড়িতদের শনাক্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। হত্যাকাণ্ডের সাত দিন পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে শিশুটিকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে। তবে ঘটনার নয় দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা শিশু নুহা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, একটি নিষ্পাপ শিশুর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে শিশু নুহা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় জেলা প্রশাসকের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

জেএইচ

Link copied!