বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
মাওলানা বোরহান উদ্দিন

শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৩:২১ পিএম

শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে

নোয়াখালীতে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বোরহান উদ্দিন। ছবি : মুক্তবাণী

নোয়াখালীর চৌমুহনীতে একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে চৌমুহনী বেঙ্গল কনভেনশন হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ শাখার উদ্যোগে কলেজ শাখার সভাপতি মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আল মামুন রাসেল।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কেন্দ্রীয় মজলিশ শুরার সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, ইসলামী ছাত্রশিবিরের  কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব, নোয়াখালী  জেলা  উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম ও সেক্রেটারি আমিমুল এহসান ফাহাদ, জেলা অফিস সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মেধা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

নবীনদের স্বাগত জানিয়ে আয়োজকরা বলেন, স্বপ্ন ও সম্ভাবনাকে শক্তিতে রূপান্তর করে শিক্ষার্থীরাই গড়ে তুলবে আগামীর আলোকিত বাংলাদেশ।
 

জেএইচ

Link copied!