রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের নামফলকে আগের নামের ব্যানার

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৪:১১ পিএম

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের নামফলকে আগের নামের ব্যানার

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের নামফলকে আগের নামের ব্যানার। ছবি : মুক্তবাণী

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের নামফলকের ওপর ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা একটি ব্যানার টাঙানো হয়েছে। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানারটি টাঙিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে ব্যানারটি দেখতে পান। পরে স্থানীয় লোকজন সেটি নামিয়ে ফেলেন। লোক জড়ো হতে দেখে ব্যানার টাঙানোর সঙ্গে জড়িতরা দ্রুত সরে যান।

একই সময়ে উপজেলায় ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয় বলেও জানা গেছে। মিছিল থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়।

বিদ্যালয়টি দীর্ঘদিন ‘বাঁশখালী ইউনাইটেড উচ্চ বিদ্যালয়’ নামে চলেছে। পরে আওয়ামীলীগ শাসন আমলে ‍‍`বঙ্গবন্ধু‍‍` যুক্ত করা হয়। ২০২৩ সালের ১৯ অক্টোবর এটি সরকারি হয়। পরে ২০২৫ সালের জুনে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নাম হয় ‘বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়’।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক দৈনিক মুক্তবাণীকে বলেন, ঘটনাটি সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কারা মিছিল করেছে, তাদের শনাক্তের চেষ্টা চলছে।
 

জেএইচ

Link copied!