সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার

মুক্তবাণী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ১১:১৮ এএম

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৬টি ককটেল উদ্ধার

ছবি : স্টার নিউজ

নাটোরের নলডাঙ্গায় পরিত্যক্ত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার ভোররাতে নাটোরের নলডাঙ্গার পাটুল নিচা বাজারের ওয়াচ টাওয়ারের সিড়ির নিচে থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্প।

রোববার (২২ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, রোববার মাঝরাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পরে ভোররাতের দিকে পাটুলের ওয়াচ টাওয়ারের সিড়ির নিচে একটি সাদা বাজারের ব্যাগ থেকে ছয়টি পরিত্যক্ত ককটেল বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় উদ্ধার করা হয়। পরে সেগুলো বিধিমোতাবেক নলডাঙ্গায় থানায় হস্তান্তর করা হয়েছে।

এরআরবি-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস বলেন, এ ব্যাপারে নলডাঙ্গা থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক মুক্তবাণী

দেশজুড়ে বিভাগের আরো খবর

Ad Image
Link copied!