সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ১২:৩২ পিএম

চাকরির ইন্টারভিউ দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী। রোববার সন্ধ্যার পর টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

সম্প্রতি তিনি গোপালগঞ্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে ছবি পোস্ট করে ভাইরাল হয়েছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া আক্তার তাপসী রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে এলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে শনাক্ত করার পর আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

এদিকে গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পরিস্থিতির প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্সিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কতগুলো মামলা রয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক মুক্তবাণী

Link copied!