সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
বরকত উল্ল্যাহ বুলু

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০২:৪৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছেন। ছবি : দৈনিক মুক্তবাণী

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেছেন, দীর্ঘদিন পর জনগণ নির্বাচিত সরকার পেয়েছে। সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সব ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।

সোমবার দুপুরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী  সাইফুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী,সাবেক উপজেলা যুবদলের আহবায়ক  সামসুতীব রিজ স্বপন, ইউনিয়ন বিএনপি নেতা মো. কামাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা আলাউদ্দিন রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন।

 

জেএইচ

Link copied!