সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৪:১১ পিএম

রাঙ্গুনিয়ায় ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

ছবি : দৈনিক মুক্তবাণী

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. হানিফ (৫০), পোমরা ইউনিয়ন যুবলীগের উপশিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মো. নুরুল আফসার (৩৮) এবং পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের (৪৭)।
পুলিশ জানায়, গ্রেপ্তার হানিফ দক্ষিণ রাজানগর ইউনিয়নের খন্ডলিয়াপাড়া এলাকার বাসিন্দা। নুরুল আফসারের বাড়ি পোমরা ইউনিয়নের উত্তর পোমরা মহতিপাড়ায় এবং আবু তাহের রোসাইপাড়া এলাকার বাসিন্দা।
রাঙ্গুনিয়া মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া মডেল থানায় বিভিন্ন ধারায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সরকার ঘোষিত ডেভিল হান্ট অভিযান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

জেএইচ

Link copied!