বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ

আইনশৃঙ্খলা রক্ষায় ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১০:৪১ এএম

আইনশৃঙ্খলা রক্ষায় ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

শিল্পাঞ্চলে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), শিল্প পুলিশ রিজার্ভ বাহিনী (এসআরবি) ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার  গাজীপুর শিল্পাঞ্চলে মোট ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।

তিনি জানান, গত সোমবার ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে।
মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বুধবার আরও এক প্লাটুন বিজিবি বাড়িয়ে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পাশাপাশি আট প্লাটুন এসআরবি ও পাঁচ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে ২৫ প্লাটুন বিজিবি, এসআরবি ও আনসার সদস্য গাজীপুর শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
তাদের তদারকিতে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 
 

জেএইচ

Link copied!