বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

টঙ্গীতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১২:৫৯ পিএম

টঙ্গীতে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা । বুধবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী ফায়ার সার্ভিস পর্যন্ত গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দীন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, মাহবুব রহমান, আলী আহমেদ টুক্কু, শাহিন আলম, ফারুক আহমেদ ও সানজিত আহমেদ মিথুনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা যাতে আন্দোলনের নামে সাধারণ শ্রমিকদের সাথে মিশে জানমালের ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী ফ্যাসিস্টদের সাথে লড়াই করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।


 

জেএইচ

Link copied!