বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ০১:৪৪ পিএম

৫১তম বিসিএস পরীক্ষা ১১ ডিসেম্বর

৫১তম বিসিএস (বিশেষ)-এর লিখিত পরীক্ষার (এমসিকিউ টাইপ) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন।

বুধবার (৪ নভেম্বর) পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৫১তম বিসিএস (বিশেষ)-এর লিখিত পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে।

জেএইচ

Link copied!