প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশের ফাইনালে ওঠার জন্য সমীকরণ ছিল বেশ কঠিন। আফগানিস্তানের বিপক্ষে জিতলেই শুধু হবে না। মেলাতে হবে রানরেটের হিসেব নিকেশ।
আগেই জানা ছিল, প্রথমে ব্যাট করলে আফগানদের কমপক্ষে ৪১ রানের ব্যবধানে হারাতে হবে। বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে, কিন্তু পুঁজি দাঁড় করিয়েছে মাত্র ১৬০ রানের।
ফলে সমীকরণ দাঁড়ায়, আফগানদের ১১৯ রানে অলআউট করতে না পারলে টুর্নামেন্ট থেকে বিদায়। এত কম রানে আফগানদের আটকাতে পারেনি বাংলাদেশ। বরং ৩ উইকেট হারিয়েই ১১৯ রান পার করে ফেলেছে তারা।
ফলে খেলা চলা অবস্থায়ই বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। অর্থাৎ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে খেলবে আফগানিস্তান আর জিম্বাবুয়ে।
