‘নারী শিক্ষা, উন্নত জাতি-এই প্রত্যয় আমাদের অগ্রযাত্রার শক্তি’ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
কলেজের অধ্যক্ষ পুলক বরণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা মনোযোগী হয়ে দেশ সেবার প্রত্যয় নিয়ে, নৈতিকতা ও দেশপ্রেমের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এতে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যয়নত শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
শেষে প্রধান অতিথি কলেজের নবীন শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক দিয়ে বরণ করে নেন।
