মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে “ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা” অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ১০:২৪ পিএম

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে “ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা” অনুষ্ঠিত

নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে নোয়াখালী জেলা পুলিশের অধস্তন পুলিশ কর্মকর্তা/কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই এবং নায়েক হতে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীদের ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, এ সময় পুলিশ সুপার  পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন।

এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোয়াখালী, আহমেদ পেয়ার, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল)চাঁদপুর, মোঃ আব্দুল হাই চৌধুরী।

দৈনিক মুক্তবাণী

Link copied!