বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
বরকত উল্যা বুলু

আ. লীগের এমন কোনো ব্যক্তি নেই, যিনি বাংলাদেশের একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৬, ০৮:১৭ পিএম

আ. লীগের এমন কোনো ব্যক্তি নেই, যিনি বাংলাদেশের একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু বলেছেন, আমি বড় গলায় বলতে পারি, আওয়ামী লীগের এমন কোনো ব্যক্তি নেই—যিনি বাংলাদেশের একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।”

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্ক হওয়া উচিত জ্ঞান, নৈতিকতা ও শিক্ষার ভিত্তিতে। কিন্তু কোনো শিক্ষক যদি শিক্ষার্থীদের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাবের ওপর নির্ভর করে পদ-পদবি বা প্রশাসনিক সুবিধা অর্জন করেন, তাহলে সেখানে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

একইভাবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে নিয়োগ, টেন্ডার, উন্নয়নকাজ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। শিক্ষক-শিক্ষার্থী কিংবা কোনো রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবের মাধ্যমে টেন্ডার বা প্রশাসনিক সিদ্ধান্ত প্রভাবিত করার অভিযোগ উঠলে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জায়গা নয়; এটি শিক্ষার্থী, শিক্ষক ও রাষ্ট্রের ভবিষ্যৎ গঠনের প্রতিষ্ঠান। তাই নিয়োগ থেকে শুরু করে উন্নয়নকাজ পর্যন্ত সব ক্ষেত্রে যোগ্যতা, স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিত করাই হওয়া উচিত প্রধান লক্ষ্য।
তিনি

মঙ্গলবার দিন ব্যাপী  নোয়াখালীর বেগমগঞ্জে জে মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুই শিক্ষকের বিদায় রুহুল আমিন কাতুমিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার  পুরস্কার   বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্যাহ বুলু বলেন, আলোকিত বাংলাদেশ গড়তে হলে আগে আলোকিত মানুষ তৈরি করতে হবে। আর আলোকিত মানুষ তৈরির কারিগর হচ্ছেন শিক্ষকরা। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, নৈতিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে শিক্ষকদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে কোনো দলীয় বিবেচনা করা হবে না। যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে শিক্ষার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে জেকে মডেল স্কুলে অভিভাবক কমিটির সভাপতি মোরশের্দুল আমিন ফয়সলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ স্কুলে প্রাপ্তন শিক্ষার্থী (১৯৬৭-৬৮ সালে)  সামীমা বরকত লাকী, কামাক্ষ্যা চন্দ্র দাস, নাজমুল গনি মান্না, , জহির উদ্দিন হারুন, উপজেলা প্রাথমিক  শিক্ষক অফিসার রাজিব উদ্দিন রাজিব, পরীক্ষা নিয়ন্ত্রণ  শরীয়ত উল্যা, বৃত্তি পরীক্ষা কমিটির সম্পাদক  মোয়াজ্জেম হোসেন মাস্টার সহ, স্কুল কমিটির সহ সভাপতি  ধনুমিয়া,   আহসান উল্যা, শিক্ষিকা মিসেস  আহসান,  রুস্তম আলী, নজরুল ইসলাম   নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এবং অভিভাবক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!