নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম আলহাজ্ব আবদুল রশিদ সারেং মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিভিন্ন স্কুল থেকে আগত ৪০০ শতকের বেসি শিক্ষার্থীর অংশ নেন।
কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ফাউন্ডেশনের উপদেষ্টা জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা সরেজমিন পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো: হানিফ, পৃষ্ঠপোষক সানিমা গ্রুপের এমডি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদ এর জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ
সাহাব উদ্দিন, পরীক্ষা কমিটির চেয়ারম্যান নুরুল আমিন সবুজ, কুতুবপুর আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফখরুল ইসলাম সুমন, ফাউন্ডেশনের সভাপতি মাসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব নবী ইমন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউছুফ চৌধুরী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা ইয়াসিন আরাফাত টিপুসহ অনেকে। সুষ্ঠ ও সুন্দর ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
এসময় সানিমা গ্রুপের এমডি সাহাব উদ্দিন পরিদর্শন শেষে জানান স্টুডেন্টদের মেধা যাচাইয়ের সুযোগ তারা করে দিয়েছেন, আমি আশাবাদী কুতুব্বর ফাউন্ডেশন টি তারা তাদের সামাজিক এবং মানবিক শিক্ষামূলক কাজগুলা যদি অব্যাহত থাকে আমি আশা করি তাদের দ্বারা আলো ছড়াবে।
আগামীতেও শিক্ষা বিস্তারে এমন কাজ অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
মোঃ ইয়াছিন হাছান
