সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৯:৩৩ পিএম

নোয়াখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা

 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাতে জেলা শহর মাইজদীর একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও  জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজীম সুমন এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের পরিচালনায় সভায় জেলা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় আগামী ২৮ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠান শেষে যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু এবং জেলা যুবদলের সাবেক দুইবারের সভাপতি জাহাঙ্গীর আলমসহ নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়।

এ সময় জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন বলেন একটি মহল যুবদল ও বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের চেষ্টা করছে, যারা দেশের ভিতরে অস্থিশীলতা করতে লিপ্ত থাকবে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে সরকার । তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতকে শক্তিশালী করার জন্য যুবদল সংগঠনকে আরো ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, দেশের সাধারণ মানুষ ও গণমাধ্যমকে যেকোনো সংবাদ প্রচারের আগে সত্যতা যাচাই করার আহ্বান জানান।

এ সময় যুবদলের ১৭টি ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জে/এইচ

Link copied!