নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলি (২৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামের মনু মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ির পাশের ক্ষেত থেকে সবজি তুলতে গিয়ে সেচপাম্পের তারে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চন্দ্রবানু। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে দুজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। ডলির অবস্থা গুরুতর হওয়ায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেনবাগ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শ ন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
