মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে দুই কেজি হেরোইন উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ০১:৫৮ পিএম

রাজশাহীতে দুই কেজি হেরোইন উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে আনুমানিক ২ কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করা  হয়। মঙ্গলবার দুপুরে এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
এসআরবি জানায়, এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি  অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় পদ্মা নদীর তীরে ঝোপের কাছে অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করা হয়। তবে আশেপাশে খোঁজাখুজি করেও মাদকের কোনো মালিক বা আসামির সন্ধান পাওয়া যায়নি ও হেরোইনগুলো জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামত গোদাগাড়ী থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, প্রাথমিকভাবে কোনো আসামি বা হেরোইনের মালিককে শনাক্ত করা না গেলেও এ ঘটনায় অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!