নোয়াখালী চাটখিল উপজেলা ও পৌর জামায়াত ইসলাম এর উদ্যোগে সোমবার বিকেলে চাটখিল বাজারের মোহাম্মদিয়া হোটেলের সামনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলা জামায়াত ইসলাম এর সেক্রেটারি নূর হোসেন রিয়াজ এর সঞ্চালনায় উপজেলা জামায়াত এর আমির মাওলানা মহিউদ্দিন হাছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াত ইসলাম এর আমির ও বাংলাদেশ জামায়াত ইসলাম এর কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ইসহাক খন্দকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াত ইসলাম এর সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন,জেলা জামাতের মজলিস সূরা ও কর্ম পরিষদের সদস্য মাওলানা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, চাটখিল পৌর জামাতের নায়বে আমির মাওলানা রাকিব উদ্দিন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবর উত্তরের সভাপতি মুজাহিদুল ইসলাম, আবুল হাসনাত মোহাম্মদ মর্তুজা, মাওলানা মনির হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইসহাক খন্দকার বলেন যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা না হয় সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে না, তিনি আরো বলেন জুলাইয়ের রক্তের সাথে যদি কেউ বেইমানি করে বাংলাদেশের ভূখণ্ডে কেউ থাকতে পারবেনা, গত জাতীয় নির্বাচনে গণভোটে ৭১% ভোট যেই জুলাই সনদের পক্ষে এসেছে সেই জুলাই সনদ নিয়ে যদি সরকার তালবাহানা করে, যদি আমাদের ৮ দফা নিয়ে তালবাহানা করে, ৮দফা বাস্তবায়ন না করা হলে আগামী ডিসেম্বর থেকে এক দফার আন্দোলন শুরু হয়ে যাবে বলে জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মাওলানা বোরহান উদ্দিন বলেন , দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও শান্তি প্রতিষ্ঠার জন্য নৈতিক মূল্যবোধের বিকল্প নেই।, আল্লাহর আইন প্রতিষ্ঠা না হলে দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি কোনোভাবেই বন্ধ হবে না। কর্মী সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সমাজে ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। সম্মেলনকে কেন্দ্র করে চাটখিল এলাকায় দলটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
