বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ব্রিজসংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বুধবার (২৮ অক্টোবর) তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আগুনে ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য আসাদুজ্জামান মারুফসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
