উৎসবমুখর পরিবেশে ও হাজারো দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামলো বাঁশরী ওয়াদুদ আন্তঃউপজেলা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের।
বুধবার বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে লক্ষ্মীছড়ি মারমা ঐক্য পরিষদ একাদশকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দীঘিনালা রিপন স্মৃতি একাদশ।
নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি, নগদ অর্থ ও মেডেল তুলে দেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এমপি।
এ সময় ওয়াদুদ ভূইয়া বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্ত ও কিশোর গ্যাং থেকে দুরে রাখবে। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন ও খাগড়াছড়ি জেলা বিএনপির দপ্তর সম্পাদক কামাল হোসেন দীপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
